শ্যামপুরে দুটি ডাকাতি, গ্রেপ্তার ৩
দি নিউজ লায়ন ; দুই সপ্তাহের ব্যবধানে দুটি ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে শ্যামপুর থানার পুলিশ ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। ধৃতদের শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর জেলে থাকাকালীন ভিতরের টি আই প্যারেডের জন্য আদালতের কাছে আবেদন জানানো হবে।
পুলিশের দাবি ধৃতেরা শ্যামপুর এর দুটি ডাকাতির ঘটনায় যুক্ত ছিল। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার সৌম্য রায় জানান ধৃতদের কাজ থেকে ডাকাতির কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। তিনি জানান পুলিশ তদন্ত করছে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
প্রসঙ্গত গত ২২ ডিসেম্বর গভীর রাতে শ্যামপুরের নবগ্রামে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক কালিপদ দত্তের বাড়িতে হানা দেয় ৬ দুষ্কৃতী। তারা প্রাথমিক শিক্ষকের আলমারি থেকে সোনার অলংকার লুট করে পালিয়ে যায়।শ্যামপুরের রসুলপুরে পানচাষি সরোজ দাসের বাড়িতে হানা দেয় ৬ দুষ্কৃতী।
এখানেও দুষ্কৃতীরা ভোজালি থেকে নগদ টাকা সোনার অলংকার লুট করে পালিয়ে যায়। এদিকে পরপর দুটি ডাকাতির ঘটনায় বিপাকে পড়ে পুলিশ। তদন্তে জোর দিয়ে বৃহস্পতিবার রাতে ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ।

Post a Comment